খাগড়াছড়িতে যুবকের কব্জি কেটে নিল দুর্বৃত্তরা

খাগড়াছড়িতে যুবকের কব্জি কেটে নিল দুর্বৃত্তরা
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

খাগড়াছড়ির পানছড়িতে ময়নুল হোসেন ভুট্টো (৩৫) নামে এক যুবককে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় পানছড়ি সদরের দমদম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান। আহত ময়নুল দমদম এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার কিছু আগে বাড়ি থেকে কিছু দূরে তিনি ঘাস কাটতে গেলে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়।

স্থানীয়দের ধারণা, পূর্ব বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদদীন বলেন, ‘একজনকে কুপিয়ে আহত করার খবর পেয়েছি। তবে এখনো থানায় এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।’

তিনি আরও জানান, আহত ওই ব্যক্তি পানছড়ি থানার হত্যা ও অস্ত্রসহ ১২ মামলার এজাহারভুক্ত আসামি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad