কেরানীগঞ্জ গণহত্যা দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা

কেরানীগঞ্জ গণহত্যা দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা
বৃহস্পতিবার কেরানীগঞ্জ গণহত্যা দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কেরানীগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গণসংহতি আন্দোলন কেরানীগঞ্জ উপজেলা শাখা।

বৃহস্পতিবার আয়োজিত কর্মসূচিতে একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হওয়া মানুষের স্মরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাচ্চু ভূইয়া, জাতীয় পরিষদ সদস্য বেলায়েত শিকদার এবং কেরানীগঞ্জ উপজেলা সমন্বয়ক নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর