কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা
Advertisement
Advertisement

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৪০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেফাজুল ইসলাম একই এলাকার জামাত আলীর ছেলে। এ সময় দুর্বৃত্ত‌রা লালন মন্ডল (৫০) নামে স্থানীয় এক চা বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কু‌পিয়ে আহত করেছে। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে রায়টা পাথরঘাটা এলাকার এক‌টি দোকানে দাঁড়িয়ে ছিলেন রেফাজুল ইসলাম। এ সময় কয়েকজন অস্ত্রধারী কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রেফাজুলের মৃত‌্যু হয়। এ সময় ঘটনাস্থলে স্থানীয় চা বিক্রেতা লালন মন্ডলকেও কু‌পিয়ে আহত করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন

আহত লালন মণ্ডলের বড় জামাই অ‌নিক বলেন,আমার শ্বশুর খুবই গ‌রীব মানুষ। রায়টা পাথরঘাটা এলাকায় চা বি‌ক্রি করেন। পাশেই তার ছেলে মাছ ধর‌ছিল। ঘটনার সময় তিনি ছেলেকে আনতে যাচ্ছিলেন।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের আবা‌সিক মে‌ডিকেল অ‌ফিসার (আরএমও) একরামুল হক বলেন, আহত ব্যক্তির মাথাসহ শরীরের বি‌ভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তার শরীরে গু‌লির কোন আলামত পাওয়া যায়‌নি। তি‌নি শঙ্কামুক্ত আছেন।

কু‌ষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, ‘ধারণা কর‌ছি এটি এক‌টি প‌রিক‌ল্পিত হত‌্যাকাণ্ড। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পু‌লিশ কাজ করছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad