কুষ্টিয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মহাসড়ক অবরোধ
চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ স্থানীয়দের। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া এলাকায় একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া- রাজবাড়ী মহাসড়কের হোমিও কলেজসংলগ্ন এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিহতের নাম রফিকুল ইসলাম (৪৫)।

তিনি কুষ্টিয়া শহরতলীর মোল্লাপাড়া আদর্শপাড়া এলাকার দবির উদ্দিনের ছেলে এবং স্ত্রী-সন্তান নিয়ে ওই এলাকাতেই ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল থেকেই কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন

বেলা ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহতের মা হালিমা খাতুন টাইমস অব বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে রফিকুলের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। সকালে খবর পাই, তার মরদেহ একটি গাছের সঙ্গে ঝুলে আছে।

তার অভিযোগ, ‘আমার ছেলেকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে গেছে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad