কুমিল্লায় শ্রমিকদের অবরোধ, পুলিশের উদ্যোগে যান চলাচল স্বাভাবিক

কুমিল্লায় শ্রমিকদের অবরোধ, পুলিশের উদ্যোগে যান চলাচল স্বাভাবিক
সড়কে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা পদুয়ার বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ পর্যন্ত দুপুর ১২টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান টাইমস অব বাংলাদেশকে বলেন, অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জানা যায়, শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। পরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর