কুমিল্লায় যাত্রীবাহী বাস থেকে অস্ত্র উদ্ধার, আটক ২

কুমিল্লায় যাত্রীবাহী বাস থেকে অস্ত্র উদ্ধার, আটক ২
যাত্রীবাহী বাস থেকে উদ্ধার করা অস্ত্র এবং আটক দুই অভিযুক্ত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় সোমবার রাতে চেক পোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান শাকিল এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার বাসিন্দা মোহাম্মদ চিশতী ।

পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এশিয়া এয়ারকন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে অস্ত্রসহ তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তারা।

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, ওই অস্ত্র কোথা থেকে আনা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad