কীটনাশকের ব্যবহারে বিপন্ন জলজ প্রাণবৈচিত্র্য

কীটনাশকের ব্যবহারে বিপন্ন জলজ প্রাণবৈচিত্র্য
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জলাভূমিতে নির্বিচারে কীটনাশক ও নিষিদ্ধ উপকরণের ব্যবহারে জলজ প্রাণবৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কৃষি উৎপাদনসহ পুরো পরিবেশব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নেত্রকোনার স্থানীয় পরিবেশবাদীরা।

মঙ্গলবার আটপাড়া উপজেলা অফিসার্স ক্লাবে ‘জলাভূমিতে কীটনাশক ও নিষিদ্ধ উপকরণের ব্যবহার: জলজ প্রাণবৈচিত্র্যের বিলুপ্তি’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ ও স্থানীয় পরিবেশবাদী সংগঠকদের নিয়ে গঠিত ‘আটপাড়া গ্রিন কোয়ালিশন কমিটি’ যৌথভাবে এই আয়োজন করে।

আটপাড়া গ্রিন কোয়ালিশন কমিটির সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর আলম। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা খান, মৎস্য কর্মকর্তা মাসুদুর রহমান ও যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক।

বক্তারা বলেন, দেশে আশঙ্কাজনক হারে উপকারী কীটপতঙ্গ ও জলজ প্রাণী কমে যাচ্ছে। এতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কীটনাশক ব্যবহারে কঠোর নজরদারি, বিষমুক্ত বিকল্প পদ্ধতির উদ্ভাবন ও কৃষক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তারা।

সংলাপ শেষে উপজেলা চত্বরে জলজ প্রাণবৈচিত্র্য রক্ষায় প্ল্যাকার্ড প্রদর্শন ও মানববন্ধনের মাধ্যমে ক্ষতিকর উপকরণ ব্যবহারের প্রতিবাদ জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad