কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ-শাশুড়ির মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ-শাশুড়ির মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদীতে গোয়াল ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ-শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) ও তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে বৌ এবং শাশুড়ি দুইজন তাদের বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। এ সময় ওই ঘরে থাকা বিদ্যুতের খোলা তার জানালার গ্রীলে লেগে থাকায় জানালায় ধরতে গেলে বিদ্যুতায়িত হয়ে দুইজনই গুরুতর আহত হন।

স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad