রাজধানীর পল্টন মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর কানের লতি ছিঁড়ে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনি একাই চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।
ওই শিক্ষার্থীর নাম মোহনা জামান (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগামের শিক্ষার্থী এবং রোকেয়া হলে থাকেন। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়।
মোহনা টাইমস অব বাংলাদেশকে জানান, কমলাপুর থেকে রিকশায় করে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। পথে পল্টন মোড়ে রিকশার পেছন থেকে এক ছিনতাইকারী তার বাম কানের দুল ধরে টান দেয়। এতে কানের লতি ছিঁড়ে যায় এবং দুল নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারী।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগের নাক-কান-গলা বিভাগে চিকিৎসা নিয়েছেন।


