কানাডার ক্যালগেরিতে চিটাগাং বিভাগের বনভোজন ও মেজবানী সম্পন্ন 

কানাডার ক্যালগেরিতে চিটাগাং বিভাগের বনভোজন ও মেজবানী সম্পন্ন 
চিটাগাং বিভাগের বনভোজন ও মেজবানী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শ্রাবণের মেঘ আর রৌদ্রের লুকোচুরির এক অভূতপূর্ব পরিবেশে সম্পন্ন হয়েছে চিটাগাং বিভাগের বার্ষিক বনভোজন ও মেজবানী ফেস্ট। ক্যালগেরি’র নর্থ গ্লেনমোড় পার্কে অনুষ্ঠিত এই বার্ষিক বনভোজনে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশির সমাগম ঘটে। দিনব্যাপী এই বনভোজনে অন্য রকম এক মিলনমেলায় প্রবাসীরা আনন্দ উৎসবে মেতে উঠেছিল।

প্রকৃতির অপরূপ রুপ আর নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে শিশু-কিশোর আর তাদের পরিবার পরিজনের মিলনমেলায় বাড়তি সংযোজন ছিল ঐতিহাসিক চিটাগাংয়ের মেজবান ও বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল সুস্বাদু খাবার পরিবেশন, শিশু ও বড়দের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, প্রাণবন্ত আড্ডা এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। পুরো পার্কজুড়ে ছিল উৎসবের আমেজ, আনন্দ ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ, যা প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানে চিটাগাং বিভাগের বিভিন্ন ব্যাক্তি, কমিউনিটি ব্যক্তিত্ব এবং বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান উপস্থিত ছিলেন। সবশেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বনভোজন সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে আয়োজক, স্বেচ্ছাসেবী ও সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad