কলমাকান্দায় ডোবার পানিতে এক শিশুর মৃত্যু

কলমাকান্দায় ডোবার পানিতে এক শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম ত্বহা (১৪ মাস)।

সোমবার সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ত্বহা মাদ্রাসা শিক্ষক আওলাদ মিয়া ও তানজিলা খাতুন দম্পতির সন্তান।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, ঘটনার সময় শিশুটির মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে ত্বহা বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক হতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad