করোনায় ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, শনাক্ত ১৮

করোনায় ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, শনাক্ত ১৮
Advertisement
Advertisement

করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

একই সময়ে নতুন করে ১৮ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তিদের একজন নারী ও একজন পুরুষ। তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন বাসায় ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন সাতজন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর