দেশের বাজারে কমেছে সোনার দাম। বৃহস্পতিবার সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমানো হয়েছে ৭ হাজার ৬৪০ টাকা।
এতে করে এই মানের সোনার দাম দাঁড়িয়েছে দাম ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৪৩ হাজার ২০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৩২০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকায়।
সোনার দামের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।


