কক্সবাজারের টেকনাফে উত্তরবঙ্গের চেয়েও শীত বেশি

কক্সবাজারের টেকনাফে উত্তরবঙ্গের চেয়েও শীত বেশি
Advertisement
Advertisement

পর্যটন জেলা কক্সবাজারে এ বছর শীত পড়েছে বেশি। জেলার টেকনাফ উপজেলায় সোমবার তাপমাত্রা নেমেছে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে, যা উত্তরবঙ্গের কয়েকটি জেলার চেয়েও কম।

এছাড়া মঙ্গলবার কক্সবাজারে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস। একই সাথে ঘন্টায় ১৫-২০ কিলোমিটার বেগে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে। এ কারণে জেলাজুড়ে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে।

অপরদিকে কক্সবাজারের সীমান্ত জেলা পার্বত্য বান্দরবানে সোমবার ছিল তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড ১১ ডিগ্রী সেলসিয়াস।

কক্সবাজার আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি জানান, কক্সবাজারে মঙ্গলবার রেকর্ড করা ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।

এই আবহাওয়াবিদের মতে, সোমবার টেকনাফ ও বান্দরবানে উত্তরবঙ্গের চেয়েও তাপমাত্রা কম ছিল, যা সচরাচার দেখা যায় না। শহরাঞ্চলের চেয়ে গ্রামের দিকে তাপমাত্রা আরো কম।

তিনি মনে করেন, দিনের বেলায় কম সময় রোদ থাকায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে পারছে না। এ কারণে প্রকৃত তাপমাত্রার চেয়ে বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

প্রচণ্ড শীতের সময়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশু ও বয়স্ক ব্যক্তিদের বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হান্নান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad