এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামে ঋণ খেলাপির মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, তার ভাই আবদুল্লাহ হাসানসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালত-১–এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে নেওয়া প্রায় ৮৪৮ কোটি ৯১ লাখ টাকার ঋণ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় অর্থঋণ আদালত আইনে করা মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি জানান, ঋণের ২৫ ভাগ টাকা জমা দিলে পরোয়ানা জারি হওয়া ব্যক্তির জামিন হতে পারে। সেক্ষেত্রে তার কারাদণ্ড ভোগ করতে হবে না। আর কোনো অর্থ পরিশোধ না করলে দেওানি কারাদণ্ড ভোগ করতে হবে।

চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল আলম মাসুদের প্রতিষ্ঠিত এস আলম গ্রুপ একসময় দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করে। তবে গত এক দশকে ব্যাংক খাতে আধিপত্য বিস্তার, ব্যাপক ঋণ অনিয়ম, অর্থ পাচার ও আর্থিক দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে গ্রুপটি বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং গোপন ও প্রশ্নবিদ্ধ উপায়ে হাজার হাজার কোটি টাকার ঋণ নেয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, একসময় শুধু ইসলামী ব্যাংকেই এস আলম গ্রুপের দায়ের পরিমাণ ৩০ হাজার কোটি টাকার বেশি ছিল, যার বড় একটি অংশ পরে খেলাপি ঋণে পরিণত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad