এলইডি বিলবোর্ড: ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা করবে দুদক

এলইডি বিলবোর্ড: ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা করবে দুদক
Advertisement
Advertisement

শহরের রাস্তায় এলইডি বিলবোর্ড স্থাপনে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের ২৫ দশমিক ১৩ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাসহ ছয় জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালও রয়েছেন।

মঙ্গলবার দুদকের উপ-পরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ডিএসসিসি’র সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেক্ট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হামিদ খান, বেস্ট ওয়ানের স্বত্বাধিকারী মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের স্বত্বাধিকারী গাফফার এলাহী এবং জি-টেকের স্বত্বাধিকারী সুলতানা দিল আফরোজার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, সিটি করপোরেশন এলাকার মধ্যে ডিএসসিসির মালিকানাধীন জমি বা ভবন এবং সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার জমিতে বা ভবনে এলইডি সাইনবোর্ড বসানোর জন্য প্রতি বর্গফুট হিসেবে ব্যয় বরাদ্দ ছিল ২০ হাজার টাকা।

তবে অভিযুক্তরা প্রতারণার মাধ্যমে প্রতি বর্গফুটের হার মাত্র ৮০০ টাকা হিসেবে নথিভুক্ত করেন। যার ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়।

দুদকের তদন্তে দেখা গেছে, এর ফলে সরকারের ২৫ দশমিক ১৩ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর