এবার পদক পাচ্ছেন ৬২ পুলিশ

এবার পদক পাচ্ছেন ৬২ পুলিশ
Advertisement
Advertisement

সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পদক পাচ্ছেন ৬২ পুলিশ কর্মকর্তা ও সদস্য।

এবারের পুলিশ সপ্তাহ হবে তিন দিনব্যাপী। আগামী ২৯ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে উদ্বোধন হবে ‘পুলিশ সপ্তাহ’।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিশেষ দরবার অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ ও রাষ্ট্রপতি পদক পরিয়ে দেবেন তিনি।

এ বছরের পুলিশ সপ্তাহের জন্য এরই মধ্যে পুলিশ সদরদপ্তর থেকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। দ্রুতই তা গেজেট আকারে প্রকাশিত হবে।

বিগত কয়েক বছর থেকে এবার পদকপ্রাপ্তদের সংখ্যা অনেক কমিয়ে আনা হয়েছে। বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চার ক্যাটাগরিতে প্রতি বছর পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad