এপ্রিলে ঢাকায় আসছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী

এপ্রিলে ঢাকায় আসছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার সকালে দুই নেতার সাক্ষাতে ঢাকা-বেইজিং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

এ সময় চীনা রাষ্ট্রদূত জানান, আগামী ২ এপ্রিল ঢাকা সফর করবেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডং। তিনি ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক পরামর্শ সভার নেতৃত্ব দেবেন এবং ২ ও ৩ এপ্রিল বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এই পরামর্শ সভায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয় পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতার আরও নতুন পথ খুঁজে বের করার চেষ্টা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে চীনের দীর্ঘমেয়াদি সহায়তা ও বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবদানে ধন্যবাদ জানান। তিনি আশা করেন, নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেবে।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হুমায়ুন কবির।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad