সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ।
কমিটির প্রধান করা হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলমকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি তদন্ত নুর মোহাম্মদ।
আগামী ৩ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্য সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, তদন্ত কমিটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘আপাতত এর বেশি কিছু বলা যাবে না।’
তাছাড়া এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা মামলা দায়ের করেছেন এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি।
মামলার বাদি জানান, সোমবার সাভার পৌর এলাকার তারাপুর মাঠে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে রাত পৌনে ১০টায় ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে ৪ নেতাকর্মী আহত হয়। তাদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহবায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ছাড়া সংসদ সদস্য কেন্দ্রিয় নেতা আখতার হোসেন, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।
এঘটনার পর ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।


