এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা দেওয়ার ‘সুযোগ নেই’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়া এই দল প্রতীক হিসেবে বরাবর ‘শাপলা’ চেয়ে আসছে। আখতার আহমেদ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় শাপলা না থাকায় তাদেরকে বিকল্প প্রতীক নিতে হবে।’

‘আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা  নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে পারে। ইসি ও দলের সম্মতিতে বিষয়টি নিষ্পত্তি হবে’, যোগ করেন তিনি।

আরও পড়ুন

নির্বাচনি আচরণ বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘প্রতীক সংক্রান্ত ফাইলও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। দুটি ফাইলই আইন মন্ত্রণালয় থেকে এসেছে। রাজনৈতিক দলের নিবন্ধনের নথি এখনও পর্যালোচনার পর্যায়ে আছে। এটি চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে।’

ইসি সচিব আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। প্রথম ধাপে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন, ‘পরিকল্পনার অংশ হিসেবে জনসম্পৃক্ততার জন্য আমরা বিভিন্ন স্টেকহোল্ডার-যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃত্ব, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad