আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানল হক মিলন। শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অংশীজনদের সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করা হয়েছে।


