ঋণখেলাপি থেকে নাম কাটতে মান্নার আবেদনের শুনানি সোমবার

ঋণখেলাপি থেকে নাম কাটতে মান্নার আবেদনের শুনানি সোমবার
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার আপিল আবেদন শুনানির জন্যে সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মূলতবি হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসেন।

আদালতে ইসলামী ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আব্দুল কাইয়ুম লিটন। মান্নার পক্ষে শুনানিতে ছিলেন আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. জাহিরুল ইসলাম সুমন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসেন।

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে মান্নার রিট আবেদন ২৪ ডিসেম্বর খারিজ করে হাইকোর্টের একটি বেঞ্চ।

এর আগে ১০ ডিসেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে ইসলামী ব্যাংকের বগুড়া বড়গোলা শাখা। মান্না ও তার দুই অংশীদারের ঠিকানায় পাঠানো এই নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ করতে বলা হয়।

আরও পড়ুন

শাখা প্রধান তৌহিদ রেজার সই করা নোটিশটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ঠিকানায় পাঠানো হয়।

আফাকু কোল্ড স্টোরেজের মালিকানায় মান্না ৫০ শতাংশ, ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী ২৫ শতাংশ এবং তার স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজু ২৫ শতাংশ অংশীদার।

গত ৩ ডিসেম্বর পাঠানো নোটিশে বগুড়ার শিবগঞ্জের কিচক বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির কাছে খেলাপি বিনিয়োগ বাবদ মোট ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধ করতে বলা হয়।

২০২৫ সালের ১৮ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ বকেয়া পরিশোধ না করলে ব্যাংক আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর