উত্তরায় ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

উত্তরায় ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো
Advertisement
Advertisement

ঢাকার উত্তরায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে হাবিবুর রহমান (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রডমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৮-ডি নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় হাবিবুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবিবুরকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী জিহাদুল ইসলাম জানান, হাবিবুর নির্মাণাধীন চারতলা ভবনটির ছাদে কলাম বাঁধাইয়ের কাজ করছিলেন। অসাবধানতাবশত কাজ করার সময় তিনি সেখান থেকে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়।

নিহত হাবিবুর রহমানের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামে। তার বাবার নাম আসিম উদ্দিন। হাবিবুর বর্তমানে ওই ভবনটিতেই থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি টাইমসকে জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর