মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত

মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত
কামাল জামান মোল্লা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। এই আসনে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এটি শিবচর উপজেলা নিয়ে গঠিত আসন।

মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্থগিতের কথা জানানো হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে অবশ্য কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। কেবল বলা হয়েছে, অনিবার্য কারণে ঘোষিত মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

কামাল জামান মোল্লা পেশায় একজন ব্যবসায়ী। তিনি মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি। বেশ কিছুদিন ধরেই মাদারীপুর-১ আসন এলাকায় তাকে বিএনপির বিভিন্ন সমাবেশ-মতবিনিময়ে অংশ নিতে দেখা গেছে।

এর আগে সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের ২৩৭টি সংসদীয় আসনের মনোনয়নে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাদারীপুরের এই আসনটিতে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী সমর্থকরা সোমবার রাতেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। শিবচর উপজেলার পাঁচ্চর এলাকার এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ৈ বিক্ষোভ করেন তারা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর