উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারাল রোহিঙ্গা কিশোর

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারাল রোহিঙ্গা কিশোর
আহত কিশোর আব্দুল হাকিম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত কিশোরের নাম আব্দুল হাকিম (১৫)। তিনি উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

রোববার দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্থানীয়দের বরাতে টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নাফ নদী থেকে মাছ ধরে পাড়ে উঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল হাকিম গুরুতর আহত হয়। বিস্ফোরণের ফলে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।’

এই সেনা কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনার পর স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।’

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামের আরও এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad