ঈদুল আজহা উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো এবারও সাজিয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। পাঁচ থেকে সাত দিনের এই আয়োজনের অন্যতম আকর্ষণ থাকছে দেশীয় নানা আলোচিত সিনেমা।
ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আই-তে প্রচার হবে ‘নীলচক্র’। মিঠু খান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।
ঈদের দ্বিতীয় দিন একই সময়ে চ্যানেল আই প্রচার করবে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।
ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হবে ‘সর্দারবাড়ির খেলা’। রাখাল সবুজ পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন জিয়াউল রোশান ও বুবলি।
ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখা যাবে ‘সাবা’। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, মোস্তফা মনোয়ার ও রোকেয়া প্রাচী।
একই দিন সকাল ১০টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মীর্জা ও সুনেরাহ বিনতে কামাল।
ঈদের তৃতীয় দিন বেলা ২টা ১০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘উৎসব’। তানিম নূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী।
ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘টগর’। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।
ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে ‘জয়া আর শারমিন’। এটি পরিচালনা করেছেন পিপলু আর খান। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার।
একই দিন বেলা ২টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে ‘ময়নার চর’। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ইমন ও সুস্মী রহমান।
এছাড়া ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘বাড়ির নাম শাহানা’। লিসা গাজী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ইরেশ যাকের ও অনন্যা সিদ্দিকা।


