ঈদের ফিরতি যাত্রা নিরাপদ করাই এখন লক্ষ্য: নৌ প্রতিমন্ত্রী

ঈদের ফিরতি যাত্রা নিরাপদ করাই এখন লক্ষ্য: নৌ প্রতিমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঈদুল ফিতর শেষে গ্রাম থেকে ঢাকায় নিরাপদ ফিরতি যাত্রা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো—লাখ লাখ মানুষ যারা ঈদে বাড়িতে এসেছেন, তাদেরকে ঢাকায় ফিরিয়ে নিয়ে কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা। আমরা চাই মানুষের ফিরতি যাত্রা নিরাপদ হোক।’

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ পরিদর্শন করার পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলেন।

ভোলার ইলিশা লঞ্চঘাট দেশের ব্যস্ততম নদীবন্দরগুলোর একটি উল্লেখ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এই ঘাট দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক নৌযান চলাচল করে। তাই ঘাটটির আধুনিকায়ন সময়ের দাবি জানিয়ে তিনি বলেন, ঈদযাত্রা শেষে দ্রুত এ বিষয়ে কাজ শুরু করা হবে।

আরও পড়ুন

এ ছাড়া ফিরতি যাত্রা নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে বলেও জানান রাজিব আহসান। একই সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চলমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

এ সময় ভোলা জেলা প্রশাসন, পুলিশ ও বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে এদিন সকাল থেকে স্পিডবোটে করে নৌপরিবহন প্রতিমন্ত্রী ভোলার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চঘাট পরিদর্শন করেন। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লঞ্চ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad