ঈদযাত্রায় ৫ জুনের ট্রেন টিকিট বিক্রি চলছে

ঈদযাত্রায় ৫ জুনের ট্রেন টিকিট বিক্রি চলছে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি চলছে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই যাত্রায় সোমবার চলছে ষষ্ঠ দিনের ট্রেনের আসনের টিকিট বিক্রি।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও যাত্রী ভোগান্তি দূর করার পাশাপাশি কালোবাজারী বন্ধে ঈদযাত্রার শতভাগ ট্রেন টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।

সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি।

এছাড়া ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে, ৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে, ৪ জুনের আসন বিক্রি হয়েছে ২৫ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

রেলওয়ে জানিয়েছে, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় ঈদের অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। টিকিটপ্রত্যাশীরা জনপ্রতি ৪টি আসনের টিকিট একবারে একসঙ্গে সংগ্রহ করতে পারছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad