ইসলামী ব্যাংক বাংলাদেশ কল্যাণমুখী প্রোডাক্ট ও সেবা প্রসারের লক্ষ্যে ‘ইবাদত-সঞ্চয়-দান: রমাদানের তিন কল্যাণ’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেছে।
সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং ড. এম কামাল উদ্দীন জসীম।
বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট, মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল দান বাক্স ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিম গ্রাহকদের কাছে জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।


