ইসরায়েলি গুলিতে গাজায় ত্রাণ প্রত্যাশী ৯২ জনের মৃত্যু

ইসরায়েলি গুলিতে গাজায় ত্রাণ প্রত্যাশী ৯২ জনের মৃত্যু
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন ঠিকাদার, ক্ষুধার্ত ফিলিস্তিনিরা খাবারের জন্য হুড়োহুড়ি করলে তাদের নিয়ন্ত্রণে গুলি ও গ্রেনেড ব্যবহার করে। ফাইল ছবি: এপি/ ইউএনবি
Advertisement
Advertisement

উত্তর গাজার জিকিম ক্রসিং, দক্ষিণের রাফাহ ও খান ইউনিসে জাতিসংঘের ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৯২ জন নিহত হয়েছেন। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় ইসরায়েলি অবরোধ অব্যাহত থাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন দিনে অনাহারে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, উত্তর গাজার জিকিম এলাকায় জাতিসংঘের ত্রাণ কনভয় থেকে রুটি তৈরির আটা পাওয়ার আশায় বিপুল জনতা জড়ো হয়। সেখানে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৭৯ জন নিহত হন।

আরও পড়ুন

এর আগে, রাফাহ শহরের একটি সাহায্য কেন্দ্রের কাছে আরও ৯ জন নিহত হন, যেখানে মাত্র একদিন আগেই ৩৬ জন প্রাণ হারিয়েছিলেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, খান ইউনিসে আরেকটি সাহায্য কেন্দ্রের কাছে আরও ৪ জন নিহত হয়েছেন।

আহতদের অনেককে গাজা সিটির শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. হাসান আল-শায়ের জানান, ‘আহত রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। অপর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ঘাটতির কারণে হাসপাতালটি চরম সংকটে পড়েছে।’

জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠন গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ক্রমাগত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্যমতে, গাজায় প্রায় ৯০ হাজার নারী ও শিশু বর্তমানে তীব্র অপুষ্টিতে ভুগছে এবং জরুরি চিকিৎসা সহায়তার প্রয়োজন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad