ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে করতালি দিয়ে সমালোচনায় মেসি

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে করতালি দিয়ে সমালোচনায় মেসি
ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সময় করতালি দিতে দেখা যায় ইন্টার মায়ামি দলকে | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সময় করতালি দেওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্যের সময় তার এই প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে ইন্টার মায়ামি দলকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও তার সতীর্থরা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্প মেসির ভূয়সী প্রশংসা করেন। একই অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যও দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের সঙ্গে হাত মেলাচ্ছেন মেসি | ছবি: সংগৃহীত

এ সময় ট্রাম্পের বক্তব্যের সময় করতালি দিতে দেখা যায় অনুষ্ঠানে উপস্থিতদের। সেই করতালিতে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সেখানে অনেকেই মেসির এই আচরণের সমালোচনা করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর