ইরানি পণ্যের কেনাবেচা: ছয় ভারতীয় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানি পণ্যের কেনাবেচা: ছয় ভারতীয় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ছবি- এপি
Advertisement
Advertisement

ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতীয় ছয় কোম্পানিসহ বিশ্বের ২০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে ইরানি পণ্যের কেনাবেচা ও বিপণনে অংশ নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বিধিনিষেধ লঙ্ঘন হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে। মার্কিন নাগরিক ও কোম্পানিগুলো তাদের সঙ্গে কোনো ব্যবসায়িক লেনদেন করতে পারবে না। এসব কোম্পানির ৫০ শতাংশ বা তার বেশি মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠানগুলোও নিষিদ্ধ বিবেচিত হবে।

আরও পড়ুন

ভারতের যেসব প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেগুলো হলো- অ্যালকেমিক্যাল সলিউশনস, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, জুপিটার ডাই কেম, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পার্সিসটেন্ট পেট্রোকেম ও কাঞ্চন পলিমার্স।

এর মধ্যে অ্যালকেমিক্যাল সলিউশনস ২০২৪ সালে ৮ কোটি ৪০ লাখ ডলারের বেশি মূল্যের ইরানি পণ্য আমদানির সঙ্গে জড়িত ছিল। গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস একই সময়ে ৫ কোটি ১০ লাখ ডলারের বেশি মিথানল কিনেছে। জুপিটার ডাই কেম, রমনিকলাল এস গোসালিয়া ও পার্সিসটেন্ট পেট্রোকেমের বিরুদ্ধেও টলুইন ও মিথানলসহ কোটি কোটি ডলারের লেনদেনের অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, এই পদক্ষেপ তাদের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ কৌশলের অংশ, যার লক্ষ্য ইরানের ছায়া নৌবহর ও মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানগুলোকে দমন করা, যারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানি জ্বালানি পণ্য বাজারজাত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad