ইউজিসিতে বড় রদবদল, তিন সদস্যকে অব্যাহতি

ইউজিসিতে বড় রদবদল, তিন সদস্যকে অব্যাহতি
Advertisement
Advertisement

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর পাঁচজন পূর্ণকালীন সদস্যের মধ্যে একসঙ্গে তিনজনকে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার।

অব্যাহতি পাওয়া ইউজিসি’র তিনজন সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সাইদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই অব্যাহতির আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

অন্যদিকে, আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে যে নতুন তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মেহেদী খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ভাস্কুলার সার্জারি বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (সংশোধিত) অনুযায়ী নতুন তিনজনকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad