আবারও মমতাজকে ডিম নিক্ষেপ

আবারও মমতাজকে ডিম নিক্ষেপ
মানিকগঞ্জ আদালত চত্বরে সম্প্রতি মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: ভিডিও ক্লিপ থেকে নেওয়া
Advertisement
Advertisement

 

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মঙ্গলবার সকালে মানিকগঞ্জ আদালত থেকে প্রিজনভানে তোলার সময় আবারও বিএনপি সমর্থকরা তার ওপর ডিম নিক্ষেপ করেছে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, হত্যাসহ দুটি মামলার নিয়মিত হাজিরা দিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে কড়া নিরাপত্তায় নিয়ে আসা হয় মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।

বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করেন।

কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, ‘নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আদালতে তোলা হয়েছে। হাজিরা শেষে হরিরামপুরে ভাংচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ড এবং সিংগাইরে হত্যা মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়া হবে। এরপর মমতাজ বেগমকে নেওয়া হবে সিংগাইর থানায় চার দিনের রিমান্ডে।’

আরও পড়ুন

এদিকে প্রয়াত জিয়াউর রহমানকে নিয়ে সংসদে কটূক্তি করায় মমতাজের শাস্তির দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ওলামা দলের নেতাকর্মীরা।

আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় এদিনও তার দিকে ডিম ছুঁড়ে মারেন বিক্ষুব্ধ কিছু মানুষ।

এরআগে ২২ মে মমতাজকে কাশিমপুর থেকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হলে আদালতের বারান্দায় ও প্রিজনভানে তোলার সময় বিএনপির সমর্থকরা তার বিরুদ্ধে শ্লোগান দেন ও দফায় দফায় ডিম এবং জুতা ছুঁড়ে মারেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর