আবরারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিবিরের কর্মসূচি ঘোষণা

আবরারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিবিরের কর্মসূচি ঘোষণা
Advertisement
Advertisement

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা করেছে এবং তা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ‘ছাত্রশিবির আখ্যায়িত’ করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা। শহীদ আবরার ফাহাদের একমাত্র অপরাধ ছিল সত্যের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ক্যাম্পাসে আধিপত্য কায়েমের লক্ষ্যে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ছয় হাজার শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় ছাত্রসমাজ এমন নির্যাতনের ভয়াবহ চিত্র ভবিষ্যতে আর দেখতে চায় না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ দিনটিকে ‘নিপীড়নবিরোধী দিবস’হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও পড়ুন

পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিপীড়নবিরোধী দিবসের কর্মসূচি মধ্যে রয়েছে: ১. শাখাভিত্তিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। ২. ক্যাম্পাসে নিপীড়নবিরোধী সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন। ৩. ফ্যাসিবাদী আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনের চিত্র তুলে ধরা ও আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া। ৪. ক্যাম্পাসে নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করা।

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad