আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
Advertisement
Advertisement

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রোববার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার পর জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনের অধীনে ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আরও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad