রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
নবজাতকদের মৃত্যুর এই ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটিকে মাত্র তিন কার্যদিবসের সময় বেঁধে দেওয়া হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে শিশুদের আকস্মিক মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং প্রতিকারের জন্য প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করে মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা) এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা)।
সদস্য হিসেবে রয়েছেন ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আইন শাখার সহকারী পরিচালক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-১ শাখার উপ-পরিচালক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তদন্ত কমিটি কাজের সুবিধার্থে প্রয়োজনে যেকোনো উপযুক্ত ব্যক্তিকে কমিটিতে ‘কো-অপ্ট’ বা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।
নবজাতকদের মৃত্যুর এই ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটিকে মাত্র তিন কার্যদিবসের সময় বেঁধে দেওয়া হয়েছে। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে শিশুদের আকস্মিক মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং প্রতিকারের জন্য প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করে মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।


