আদালতের রায়ে ‘জনগণের বিজয়’ হয়েছে: ফখরুল

আদালতের রায়ে ‘জনগণের বিজয়’ হয়েছে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Advertisement
Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্ট যে রায় দিয়েছে, তাকে ‘জনগণের বিজয়’ বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় এক ভার্চুয়াল বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘উচ্চ আদালত আইনের প্রতি শ্রদ্ধা রেখে যে রায় দিয়েছে, তা সঠিক ও ন্যায়ভিত্তিক। এটি নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটি বিজয়।’

ফখরুল আরও বলেন, ‘যেদিন এই নির্বাচন হয়েছিল, সেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোর করে নির্বাচনী ফলাফল ছিনিয়ে নেয়। কিন্তু জনতার মেয়র হিসেবে ঢাকাবাসী ইশরাক হোসেনকেই বেছে নিয়েছিলেন। আজকের রায়ের মাধ্যমে সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করব, মন্ত্রণালয় আর কোনো বাধা তৈরি না করে অবিলম্বে শপথ গ্রহণের কার্যক্রম শুরু করবে। দেশের রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাতে এটাই এখন সময়ের দাবি।’

বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছিল যে, ইশরাক হোসেনকে জনগণ নির্বাচিত করলেও সরকার তাকে শপথ নিতে দিচ্ছে না। এর প্রতিবাদে ইশরাক সমর্থকরা গত ১৪ মে থেকে টানা ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে ও বুধবার থেকে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad