আইআরআই প্রি ইলেকশন মিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

আইআরআই প্রি ইলেকশন মিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক
আইআরআই ইলেকশন মিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রি-ইলেকশন মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার সকালে ঢাকার ‘দ্য ওয়েস্টিন’ হোটেলে এ বৈঠক হয়।

এ বৈঠকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে আরও ছিলেন আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আমিন ও ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, ‘আইআরআই আমাদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। আমরা জানিয়েছি, গণঅধিকার পরিষদ ইতোমধ্যে ৫০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। চলতি মাসের মধ্যেই আরও ১০০টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে। আমরা ৩০০টি আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আইআরআই প্রতিনিধিদল সরকারের নির্বাচনী আয়োজন সম্পর্কেও জানতে চায়। আমরা জানিয়েছি, সরকার ইতিমধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে, এবং নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিকে সময়সীমা ধরে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। আমরা সংস্কারকৃত নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখি।’

আরও পড়ুন

‘তাদের পক্ষ থেকে জাতীয় পার্টির সঙ্গে গণঅধিকার পরিষদের কোনো সংঘাত আছে কি না জানতে চাওয়া হয়। আমরা বলেছি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই অপরাধ করেছে। এই দেশের জনগণ জাতীয় পার্টিকে রাজনীতি ও নির্বাচনে দেখতে চায় না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানাই, তারা যেন জাতীয় পার্টির সঙ্গে কোনো বৈঠক বা মিটিং না করে।’

রাশেদ খান জানান, তাদের পক্ষ থেকে জাতীয় পার্টির সঙ্গে গণঅধিকার পরিষদের কোনো সম্পর্ক বা সংঘাত আছে কি না জানতে চাওয়া হলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই অপরাধ করেছে জানান তারা।

দেশের জনগণ জাতীয় পার্টিকে রাজনীতি ও নির্বাচনে দেখতে চায় না এমন মন্তব্যও করেন তিনি।

এ সময় আন্তর্জাতিক সম্প্রদায় যেন জাতীয় পার্টির সঙ্গে কোনো বৈঠক বা আলোচনা না করে সেই আহ্বান জানিয়েছেন তিনি।

এ ছাড়া আইআরআই প্রতিনিধিদল জাতীয় ঐক্যমত কমিশন, জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে জানতে চাইলে রাশেদ খান বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে, বাকিরাও করবে বলে আমরা আশাবাদী। ঐকমত্য কমিশনের প্রস্তাবে শতভাগ একমত না হলেও প্রায় ৮০ শতাংশ বিষয়ে আমরা একমতে পৌঁছেছি।’

যেহেতু নির্বাচনের আর মাত্র চার মাস বাকি, তাই একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad