অমিত-হৃদয়ের অভিষেক, টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অমিত-হৃদয়ের অভিষেক, টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ফাইল ছবি
Advertisement
Advertisement

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রোববার নিজের টেস্ট অধিনায়কত্বের অভিষেকে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা। এই টেস্টে অভিষেক হয়েছে অমিত হাসান ও তাওহিদ হৃদয়ের।

সাত ব্যাটার, এক স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে এসেছে ছয়টি বদল। চোটের কারণে নেই লিটন দাস, বিশ্রাম দেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজ ও তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং শরীফুল ইসলামকে।

ফিরেছে সাদমান ইসলাম-মাহমুদুল হাসান জয়ের পুরনো ওপেনিং জুটি, বাদ পড়েছেন তানজিদ হাসান। টপ অর্ডারে অধিনায়ক শান্তর সাথে মুমিনুল হক, মুশফিকুর রহিম। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, অমিত হাসান। একমাত্র স্পিনার তাইজুল ইসলাম। পেস আক্রমণে আছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ

আরও পড়ুন

মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ

বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ব্রেন্ডন টেলর, ব্রায়ান বেন্টে, ক্রেইগ আরভিন, তাফাদজওয়া সিগা, ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, নিউম্যান ন্যামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad