অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই
জাহানারা ভূইয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিভিন্ন চলচ্চিত্রে ‘মায়ের’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন জাহানারা ভূঁইয়া। এ অভিনেত্রী, গীতিকার ও নির্মাতা সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া। ডায়াবেটিসের জটিলতায় তাঁর দুটি কিডনিই অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জাহানারা ভূঁইয়া গীতিকার, প্রযোজক ও নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। গীতিকার হিসেবে তাঁর চলচ্চিত্রে যাত্রা শুরু হয় স্বামী মুক্তিযোদ্ধা ও পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার‘নিমাই সন্ন্যাসী’ ছবির মাধ্যমে।

আশির দশকে ‘সৎমা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চরিত্রাভিনেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। পাশাপাশি পরিচালনা করেছেন কয়েকটি ছবি, যার মধ্যে ‘সিঁদুর নিও না মুছে’ উল্লেখযোগ্য।

প্রয়াত চলচ্চিত্র পরিচালক আজীজ আহমেদ বাবুলের বোন জাহানারা ভূঁইয়া দেশীয় চলচ্চিত্রে নারী পরিচালকদের অগ্রদূতদের একজন। স্বাধীনতার আগে ১৯৭০ সালে মানজান আরা বেগম (রেবেকা) প্রথম নারী পরিচালক হিসেবে ‘বিন্দু থেকে বৃত্ত’ নির্মাণ করলেও স্বাধীনতার পর চলচ্চিত্র পরিচালনায় এগিয়ে আসা নারীদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ভূঁইয়া। তার পরিচালিত ‘সিঁদুর নিও না মুছে’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেলেও আজ পর্যন্ত মুক্তি পায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad