অন্যায়-অনিয়ম দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।
বার্তায় তিনি সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতি দেন। তিনি জানান, নির্বাচনী এলাকাসহ মৌলভীবাজার জেলার কোথাও কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির অঙ্গীকার। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের প্রভাব বা পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না।
কেউ কোথাও কোনো অনিয়মের শিকার হলে তার সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ জানান নাসের রহমান।


