অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে বলল মাউশি

অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে বলল মাউশি
Advertisement
Advertisement

অগ্নি দুর্ঘটনা রোধে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শেষে বাড়ি ফেরার সময় বৈদ্যুতিক সুইচ ও কম্পিউটার বন্ধ করা এবং এসির প্লাগ খুলে রাখতে বলা হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের সই করা এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব শাখার পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতামূলক ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হলো। নিরাপত্তার স্বার্থে অফিস ত্যাগের সময় নিজ নিজ কক্ষের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করা এবং এসির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।’

এমন সময় এই চিঠি দেওয়া হলো যখন প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে আগুনের খবর আসছে। সবশেষ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ বা পণ্য রাখার স্থানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর