৩৩ হাজার অনিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে হাইকোর্টের রুল

৩৩ হাজার অনিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে হাইকোর্টের রুল
ছবি: বাসস
Advertisement
Advertisement

দেশের ৩৩ হাজার ৬১৪টি অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার একটি রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কাওসার হোসাইন। তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩৪ হাজার ৬১২টি। এর মধ্যে নিবন্ধিত ৯৯৮টি। বাকি ৩৩ হাজার ৬১৪টি অনিবন্ধিত।

প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন সংক্রান্ত আইন দ্য রেজিস্ট্রেশন অব প্রাইভেট স্কুল অর্ডিন্যান্স-১৯৬২। আইনের ৩ ধারায় নিবন্ধন ছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা নিষিদ্ধ। আইন লঙ্ঘন হলে বিদ্যালয় বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

আইনজীবী জানান, অনিবন্ধিত বিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে হাইকোর্টে রিট করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর