হবিগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ পরিদর্শন, ফার্মাসিস্ট বদলি

হবিগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ পরিদর্শন, ফার্মাসিস্ট বদলি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ডিউটিতে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামে এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে গিয়ে সার্জারি, বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন মন্ত্রী। রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও হাসপাতালের কার্যক্রমের খোঁজ নেন।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ জানান তিনি। মন্ত্রী বলেন, দেশের অন্যান্য জেলার হাসপাতালের তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা খারাপ। সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী তিন সপ্তাহ পর সারাদেশে আবারও হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন হবে। শিশুদের টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘হাম প্রতিরোধে মায়েদের সচেতনতা বাড়াতে হবে। শিশুদের শালদুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। শিশুদের টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে।’

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক জিএম সরফরাজ, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারসহ অন্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad