দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হয়েছে।
এই দফায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ছয় হাজার ২৯৯ টাকা। এতে অতীতের রেকর্ড ভেঙে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে বৃহস্পতিবার রাতে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার কয়েক ঘণ্টা পেরোতেই নতুন দামের ঘোষণা দিল বাজুস।
সংগঠনটি বলছে, স্থানীয় বাজারে তেজাবী বা খাঁটির সোনার দাম বাড়ার কারণে নতুন দাম সমন্বয় করতে হয়েছে।
শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


