সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবেন ট্রাম্প!

সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবেন বলে দুইটি স্থানীয় টেলিভিশন চ্যানেল বৃহস্পতিবার জানিয়েছে।

সূত্র জানায়, যদি এ সফর নিশ্চিত হয়, তাহলে এটি হবে প্রায় দুই দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর। সর্বশেষ ২০০৬ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান সফর করেছিলেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, তিনি ট্রাম্পের সম্ভাব্য সফর সম্পর্কে অবগত নন।

দুটি টেলিভিশন চ্যানেল জানায়, ট্রাম্প সেপ্টেম্বর মাসে ইসলামাবাদ পৌঁছানোর পর ভারতেও সফর করবেন।

আরও পড়ুন

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পায়। জুন মাসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হোয়াইট হাউসে এক অভূতপূর্ব বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।

ইসলামাবাদে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, ‘আমাদের ঘোষণা করার মতো কিছু নেই। প্রেসিডেন্টের সূচি সম্পর্কে হোয়াইট হাউস তথ্য দিতে পারে।‘

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

এদিকে, ভারত এ বছর তথাকথিত ‘কোয়াড’ দেশগুলোর শীর্ষ সম্মেলনের আয়োজক, তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। কোয়াডে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান, যার লক্ষ্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান প্রতিরোধ করা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর