সুবিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সক্ষমতাও প্রয়োজন: গোলাম পরওয়ার

সুবিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সক্ষমতাও প্রয়োজন: গোলাম পরওয়ার
খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নৈতিক শিক্ষা ও আদর্শের পাশাপাশি শক্তি ও রাষ্ট্রীয় সক্ষমতার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার সকালে খুলনা নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পৃথিবীতে নবী-রাসুলদের আগমন, আসমানি কিতাব ও মিজান বা মানদণ্ড দেওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল সমগ্র মানবজাতিকে সুবিচার ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত করা।’

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে মূল আলোচনায় অংশ নেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি শফিকুল আলম, খুলনা জেলা আমির এমরান হুসাইন, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, শিক্ষাবিদ শাহ আলম, সাবেক উপসচিব স ম আবু তালেব, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহিল গালিব এবং ইসলামী চিন্তাবিদ আব্দুল গফ্ফার।

এ ছাড়া অনুষ্ঠানে জামায়াতের খুলনা মহানগরী ও জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা বক্তব্য দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর