সুন্দরবনে চার জলদস্যু গ্রুপের ৫৯ অস্ত্র উদ্ধার

সুন্দরবনে চার জলদস্যু গ্রুপের ৫৯ অস্ত্র উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সুন্দরবনে চারটি জলদস্যু গ্রুপের কাছ থেকে ৫৯টি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার সকালে খুলনা র‌্যাব-৬ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করা ৫২ জন জলদস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

খুলনা র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মসমর্পণ করা জলদস্যুদের দেওয়া তথ্যের ভিত্তিতে দস্যুতায় ব্যবহৃত এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের মিডিয়া অফিসার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বুধবার সকালে র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর