সুনামগঞ্জ মেডিকেলে অনির্দিষ্টকালের শাটডাউন

সুনামগঞ্জ মেডিকেলে অনির্দিষ্টকালের শাটডাউন
বিক্ষোভ করেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আশ্বাস দেওয়া সত্বেও ২০১৬ সালের জুনের ভেতর হাসপাতালের কার্যক্রম চালু না হওয়া, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে একাডেমিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করে মানববন্ধন করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে ১২ টা পর্যন্ত কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি ও হাসপাতাল ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এক বিক্ষুব্ধ শিক্ষার্থী বলেন, ‘আমরা সুনামগঞ্জ মেডিকেলের সাধারণ শিক্ষার্থী গত বছরের ১৫ এপ্রিল থেকে এখনো পর্যন্ত বারবার আশ্বাস পেয়ে যাচ্ছি। তবুও হাসপাতাল চালু না হওয়ায় এবং একাডেমিক কার্যক্রমেও যথেষ্ট অব্যবস্থাপনা পরিলক্ষিত হওয়ায় আমাদের সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি। আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।’

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি।

পঞ্চম বর্ষের শিক্ষার্থী পৃথ্বীরাজ চৌধুরী, সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, সামচিয়া তাবাসসুম মাঈশা, কেয়া গোস্বামী, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাহপরান, তামিমা রহমান, জারিন তাসনিম অথৈ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী কায়েস আব্দুল্লাহ জামাল এবং মোহাম্মদ তানভীর হোসেনও বিক্ষোভে উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর